ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এবার চট্টগ্রামের প্রধান নির্বাহীকে নিয়ে যে অভিযোগ করলেন : মিরাজ
সেখানেই এক প্রশ্নের জবাবে চট্টগ্রামের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের দিকে আঙুল তুলেন মিরাজ। যেখানে ইয়াসিরকে নিয়ে বিস্তর অভিযোগ করেছেন এই টাইগার অলরাউন্ডার। সেই সঙ্গে মিরাজ জানিয়েছেন, ইয়াসির দলের সঙ্গে থাকলে তিনি চট্টগ্রামের হয়ে বিপিএল খেলবেন না।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মিরাজ বলেন, ‘ও (ইয়াসির) সিইও থাকতে পারবে না, ও দলের সাথে কোনো কিছুতে থাকতে পারবে না। ও যদি দল থেকে চলে যায়, তাহলে আমি থাকবো। এখন খেলার মতো মন-মানসিকতা ওইরকম নাই। আমার কাছে যে জিনিসটা মনে হয়ছে, সিইও ইয়াসির, ওনার আচরণ আমার ভালো লাগে নাই। মালিকরে নিয়া আমার কোনো অভিযোগ নেই।’
ঘটনার সূত্রপাত হয় শনিবারে বিকেলে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের আগে হুট করেই অধিনায়কত্বে বদল আনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে চট্টগ্রামের নেতৃত্ব তুলে দেয়া হয় নাইম ইসলামকে। এটি অপমানজনক হলেও কোনো অভিযোগ নেই বলে মনে করেন তিনি।
মিরাজ বলেন, ‘'আমাকে খেলার দিন তিন ঘন্টা আগে বলছে যে, তুমি অধিনায়কত্ব করতেছো না। এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলছি কেন, আপনারা এমন সিদ্ধান্ত কেন নিলেন? আপনাদের এমন চিন্তা-ভাবনা থাকলে আগে থেকে আমারে জানিয়ে দিতেন, আমিতো বলি নাই আমারে অধিনায়কত্ব দেন। এটাতো খেলোয়াড়ের জন্য অপমানজনক।’'
এবারের বিপিএলে ব্যাট হাতে ভালো ফর্মে না থাকলেও বল হাতে নিয়মিতই সাফল্য পেয়েছেন তিনি। ব্যাট হাতে ৫ ম্যাচে ৮৩ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট। মিরাজের অধীনে ৪ ম্যাচে দুটি জয় ও দুটি হারের স্বাদ পেয়েছিল চট্টগ্রাম।
দলকে সাফল্য এনে দিলেও মিরাজকে কেন নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে, এমন প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছিলো। মিরাজকে সরিয়ে দেয়ার পর চট্টগ্রাম কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছিল প্রধান কোচ পল নিক্সনের চাওয়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টাইগার অলরাউন্ডার জানিয়েছেন, নিক্সনের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেছেন তিনি। যেখানে নিক্সন এমন কিছু বলেননি বলে দাবি করেছেন মিরাজ। তিনি বলেন, ‘কোচ যাওয়ার আগে নাকি বলে গেছে, আমি নিজের জন্য ক্রিকেট খেলি। তারপর আমি নাকি স্বার্থপর।’
‘ওর (কোচ) সাথে আমার যখন কথা হয়ছে, ও (কোচ) আজকে আমাকে ফোন দিছে, প্রায় ৩০ মিনিটের মতো কথা হয়ছে, এমন কিছু আমাকে বলে নাই আর যেটা বলা হয়ছে, আমার ডিসিশনের ক্ষেত্রে নাকি কোচের ইনভলভ আছে?...আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)