ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তবে কি এই একটি কারনেই শেষ হয়ে গেলো মিরাজের অধ্যায়
গতকাল শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে হুট করেই দেখা যায় মিরাজের জায়গায় টস করতে এসেছেন নাঈম ইসলাম। টসের সময় এই অভিজ্ঞ ক্রিকেটার জানান, নিজের খেলায় মন দিতে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মিরাজ। এরপর চট্টগ্রাম কর্তৃপক্ষ জানায়, বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শে নেতৃত্বে আনা হয়েছে বদল। তবে খোঁজ নিয়ে জানা গেছেন, নিক্সন নন মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় দলের মালিকপক্ষই।
এ ব্যাপারে মিরাজ বলেন, ‘আমি এরমধ্যে বিসিবির সিইওর কাছে ই-মেইল করে জানিয়েছি মায়ের চিকিৎসার জন্য আমি ঢাকায় ফিরে যাচ্ছি। খেলার কয়েক ঘণ্টা আগে যখন জানলাম আমাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল খুবই বিব্রতকর। আমার নেতৃত্বে দল ভাল করছে, তবু তারা কেন আমাকে সরিয়ে দিল তা আমি জানি না। এমনকি দলের ম্যানেজমেন্ট ও কোচও খুশি ছিলেন।’
এবার বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। মিরাজের নেতৃত্বে চার ম্যাচে তারা পেয়েছিল দুই জয় ও দুই হার। মিরাজ সরে যাওয়ার পর নাঈমের নেতৃত্বে সিলেটকে হারায় তারা। দল ভালো করলেও কৌশলগত কিছু সিদ্ধান্ত নিয়ে মতের মিল হচ্ছিল না।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইংলিশ ওপেনার উইল জ্যাকসকে সরিয়ে নিজে ওপেন করতে চেয়েছিলেন মিরাজ। তার এই সিদ্ধান্তের সঙ্গে মিল হয়নি টিম ম্যানেজমেন্টের। এর আগে প্রথম চার ম্যাচে পাঁচে নেমে মিরাজ কিছু মাঝারি রান পেলেও ব্যাটিংয়ে এত সফল ছিলেন না। পাঁচ নম্বরে নেমে তার মন্থর ব্যাটিংয়ের কারণেও খুশি ছিল না দল।
এ বিষয়ে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত বলেন, ‘আমরা চেষ্টা করছি তাকে ধরে রাখার। সে যদি চলে যায় সেটা তো খুব খারাপ হবে। কারণ বিপিএলের ইতিহাসে এমনটা হয়নি যে টুর্নামেন্টের মাঝপথে একজন খেলোয়াড় দল ছেড়ে দিয়েছে।’ তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে দল ব্যবস্থাপনা নিয়ে চিন্তায় মিল না হলেও মিরাজ ঢাকায় যাচ্ছেন একদমই পারিবারিক কারণে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে