ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অধিনায়কত্ব থেকে বাদ ; চট্টগ্রামের রহস্যজনক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে যা বললেন মিরাজ

২০২২ জানুয়ারি ৩০ ১৩:২৪:১২

অধিনায়কত্ব থেকে বাদ ; চট্টগ্রামের রহস্যজনক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে যা বললেন মিরাজ

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে মিরাজের স্থলাভিষিক্ত নাঈম। হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মিরাজ। কারণ তার নেতৃত্বে দলটি জয়ের ধারায় ছিল। পাঁচ ম্যাচে তিন জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন চট্টগ্রাম।

তবে কেন সরিয়ে দেওয়া হলো তাকে? কী কারণে এমন সিদ্ধান্ত এলো তাও স্পষ্ট করা হয়নি মিরাজের কাছে। শুক্রবার খেলা শুরুর ঠিক আগে দুপুর ১২টার দিকে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির মিরাজকে ডেকে জানান, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি অধিনায়কত্ব করতে পারবেন না।

এতে বেশ বিব্রত হয়ে মিরাজ নাকি আজ দল ছেড়ে ঢাকায় ফিরে আসতে পারেন। তার ঘনিষ্ঠ এক সূত্র এমনটাই জানিয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম বলেছেন, মিরাজ যেহেতু দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তার ওপর থেকে চাপ কমাতেই অধিনায়ক পরিবর্তন করার কথা বলে গেছেন কোচ পল নিক্সন।

এটি নিক্সনের সিদ্ধান্ত। এদিকে কাউন্টি দল লেস্টারশায়ারের দায়িত্ব পালন করেত হঠাৎ দেশে ফিরে গেছেন নিক্সন। তাই যাওয়ার আগে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন কি না তাও নিশ্চিত করা যাচ্ছে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ