ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
6,6,6,6 মঈন আলীর ছক্কা বৃষ্টিতে চমক দেখালো ইংল্যান্ড
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হন টম ব্যান্টন। এবং এর পরেই জেসন রয় ৪২ বলে ৫২ রান করে আাউট হয়ে মাঠ ছাড়েন। পরের ওভারেই অকিল হোসেনের বলে আউট হন ভিঞ্চ। দুইটি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৪ রান করেন তিনি।
তারপরই শুরু হয় মঈনের ছক্কা বৃষ্টি। বার্বাডোসে রীতিমত টর্নেডো বইয়ে দেন তিনি। ২৮ বলে খেলেন ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। মঈনের ইনিংসটিতে ছিল একটি চার ও সাতটি ছক্কা। স্ট্রাইকরেট ২২৫। এছাড়া লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ১৬ রান ও স্যাম বিলিংস ৪ বলে ১৩ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড পায় ১৯৩ রানের বড় সংগ্রহ। ক্যারিবিয়ানদের পক্ষে তিনটি উইকেট শিকার করেন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও ঝড়ো শুরু এনে দেন কাইল মেয়ার্স। তবে অপরপ্রান্তে ব্রেন্ডন কিং খেলেন ধীরগতিতে। ফলে পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মেয়ার্সের লাগাম টেনে ধরেন মঈন। ২৩ বলে ৪০ রান করেন মেয়ার্স। হাঁকান দুইটি চার ও চারটি ছক্কা। ২৭ বলে ২৬ রান করা কিংকেও শিকার করেন মঈন।
নিকোলাস পুরান ১৬ বলে ২২ রান, রোভম্যান পাওয়েল ৬ বলে ৫ রান, জেসন হোল্ডার ২৪ বলে ৩৬ রান, কাইরন পোলার্ড ১৬ বলে ১৮ রান ও ড্যারেন ব্রাভো ৮ বলে ৩ রান করলে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৫৯ রানে। স্বাগতিকরা উইকেট হারায় পাঁচটি।
ইংল্যান্ডের পক্ষে মঈন দুইটি এবং আদিল রশিদ, রিচ টপলি ও লিভিংস্টোন একটি করে উইকেট নেন। ইংল্যান্ড পায় ৩৪ রানের জয়। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মঈন। এই ম্যাচে অধিনায়কও ছিলেন মঈন আলি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৯৩/৬ (২০ ওভার)মঈন ৬৩, রয় ৫২, ভিঞ্চ ৩৪;হোল্ডার ৩/৪৪;
ওয়েস্ট ইন্ডিজ ১৫৯/৫ (২০ ওভার)মেয়ার্স ৪০, হোল্ডার ৩৬, কিং ২৬;মঈন ২/২৮।
ইংল্যান্ড ৩৪ রানে জয়ী।
ম্যাচসেরা খেলোয়াড় : মঈন আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)