ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর পারলো না বাংলাদেশ,শেষ হয়ে গেলো স্বপ্ন
পূঁজি ছিল মাত্র ১১১ রানের। আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে এ আর তেমন কী রান! তবে জিততে না পারলেও এই অল্প পূঁজি নিয়েই ভারতীয়দের কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে রান উঠার আগেই ভারতীয় ওপেনার হারনুর সিংকে ফেরান তানজিম হাসান সাকিব।
রিপন মণ্ডল অল্প বিরতিতে আরও চার উইকেট তুলে নিয়ে ভারতীয়দের কাজটা কঠিন করে তুলেছিলেন। তবে অপর ওপেনার অঙ্কৃষ রাঘুবংশীর ৪৪ রানের দারুণ এক ইনিংস খেললে অল্প পূঁজি নিয়ে আর পেরে উঠেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত পাঁচ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
শনিবার (২৯ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে হরনুর সিংকে (০) ফেরান সাকিব। তবে শেইখ রাশেদকে (২৬) সঙ্গে নিয়ে সেই ধাক্কা ভালোভাবেই কাটেয়ে উঠেন রাঘুবংশী। দ্বিতীয় উইকেটে ৭০ রান তোলেন দুজন। এরপর মাত্র ১২ রানের ব্যবধানে ভারতের তিন উইকেট তুলে নেন রিপন মণ্ডল।
কিন্তু অধিনায়ক জশ ঢোল একপ্রান্ত আগলে রাখলেন বলে রিপনের দারুণ বোলিংয়ে কাজ হয়নি। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৭ রান তোলে ভারত। জয় শেষ পর্যন্ত ২৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। রাঘুবংশী ৪৪ রান করতে ৬৫ বল খেলে চার মেরেছেন ৭টি।
বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৯ ওভার বোলিং করে ৩১ রান খরচায় নিয়েছেন চার উইকেট। সাকিব ৭ ওভারে ৩৪ রানে নিয়েছেন এক উইকেট।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসার রবি কুমারের বোলিংয়ের জবাবই দিতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ১৪ রানে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখান রবি।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে উইকেটে পড়ে থাকতে চাইলেন আইচ মোল্লা। কিন্তু অন্যদের থেকে সহযোগিতা পাননি। আইচ মোল্লা একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে টপাটপ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪৮ বলে আইচ মোল্লা যখন ১৭ রান করে আউট হলেন বাংলাদেশের স্কোর তখন ৫৬/৭!
সেখান থেকে স্কোর একশ পেরুবে কে ভেবেছিল! আটে নেমে মেহেরব হোসেন ৩০ ও নয়ে নেমে আশিকুর জামান ১৬ রান করলেন বলেই এটা সম্ভব হলো। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করতে ৪৮ বল খেলে ৬টি চার মেরেছে মেহেরব। আশিকুর ২৯ বলে ১ চারে ১৬ রান করেন।
ভারতের পক্ষে রবি কুমার ১৪ রানে নিয়েছেন তিন উইকেট। ভিকি ওস্তোয়াল ২৫ রানে নিয়েছেন দুই উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে