ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : মিরাজকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
মেহেদী হাসান মিরাজকে ইভেন্ট শুরুর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তবে শনিবার (২৯ জানুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাবেক সহ-অধিনায়ক নাঈম ইসলাম।
অভিজ্ঞ এই ক্রিকেটার টসের সময় জানান, নিজের পারফরম্যান্সে আরও বেশি মনোনিবেশ করতে মিরাজ নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজমেন্ট জানায়, ‘চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের চাওয়াতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নাঈমের কাঁধে। এক্ষেত্রে গুরুত্ব পেয়েছে নাঈমের অভিজ্ঞতা।’
নিক্সনকে অবশ্য আর প্রধান কোচের ভূমিকায় পাচ্ছে না চট্টগ্রাম। লিচেস্টারশায়ারের কোচ নিক্সন বিপিএলে পুরো আসরে কাজ করতে পারবেন না, সেই চুক্তি ছিল আগেই। তার অনুপস্থিতিতে দলের প্রধান কোচের ভূমিকা পালন করবেন পেস বোলিং কোচ শন টেইট।
যাওয়ার আগে নিক্সন জানিয়েছেন, মিরাজের জন্য নিজের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়কত্বের চাপ নেওয়া একটু কঠিন হচ্ছে। মিরাজের সেরাটা বের করে আনার লক্ষ্যে তিনি নাঈমকে অধিনায়ক নিযুক্ত করে যান। এর আগে নিক্সনের হস্তক্ষেপেই চট্টগ্রামের অধিনায়ক করা হয় মিরাজকে।
এই ম্যাচে চট্টগ্রাম একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। টস হেরে ব্যাট করতে নামা দলটির একাদশে এসেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সিলেট খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
একনজরে দুই দলের একাদশচট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেনার লুইস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
সিলেট সানরাইজার্সমোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী, তাসকিন আহমেদ, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে