ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ করেই শচীন টেন্ডুলকারকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন : শোয়েব
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা এসব সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের ঝুলিতে প্রচুর রান জমা করে ফেলছেন। তবে এখন প্রশ্ন হল এসব নিয়ম তো আগে ছিল না তাহলে আগের ব্যাটসম্যানদের রানের সাথে এখনের ব্যাটসম্যানদের রানের তুলনা হয় কিভাবে।
যেখানে আগের দিনের ব্যাটাদের কঠিন কন্ডিশনে এসব রানগুলো তুলতে হতো। সে তুলনায় এখনকার ব্যাটিং সহায়ক উইকেট গুলোতে তুলনামূলক সহজেই রান গুলো তুলে ফেলে বর্তমান ব্যাটসম্যানরা। সম্প্রতি এ ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আক্তার।
পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, ব্যাটসম্যানবান্ধব নিয়মগুলো আগের যুগে থাকলে শচীন টেন্ডুলকার অন্তত লাখখানেক রান করতেন! শোয়েবের চোখে সবচেয়ে বেশি পড়েছে ব্যাটসম্যানদের রিভিউ নেওয়ার বিষয়টা। এখন ব্যাট করা দল চাইলেই তিনবার রিভিউ নিতে পারে, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারে।
টেন্ডুলকার-শোয়েবদের সময়ে যে নিয়ম ছিল না। থাকলে টেন্ডুলকার ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন বলে জানিয়েছেন শোয়েব। ইউটিউবে নিজের চ্যানেলে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপে শোয়েব বলেছেন এ কথা। পাশাপাশি তিনি আরো বলেছেন এখন ব্যাটসম্যানদের প্রতি অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে একটি ব্যাটসম্যান চাইলে তিনবার রিভিউ নিতে পারেন। আমাদের সময় তিন রিভিউয়ের নিয়ম থাকলে শচীন এক লাখ রান করতেন।
’ শচীন টেন্ডুলকারের প্রতি যে শোয়েব আক্তার বরাবরই শ্রদ্ধাশীল তা তার এসব বক্তব্যে স্পষ্ট বোঝা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে লাখখানেক রান না করতে পারলেও কম কি বা করেছেন শচীন. সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কাঁটায় কাঁটায় 100 টি সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার।
টেস্টে ১৫৯২১, ওয়ানডেতে ১৮৪২৬ আর একটি টি-টোয়েন্টিতে ১০ রান সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের রান ৩৪৩৫৭। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারার রান ২৮০১৬। শচীনের থেকে প্রায় ৬০০০ রান কম। বলাই বাহুল্য ৩ রিভিউ না পেলেও এখনো শচীনের ধারেকাছেও কেউ যেতে পারেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে