ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র শেষ হলো খুলনা ও বরিশাল ম্যাচ,জেনেনিন ফলাফল
খুলনার হয়ে রান তাড়া করতে নামেন আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। একদম প্রথম ওভারেই সাজঘরে ফেরেন এই দুজন। ফ্লেচার ৪ রান করলেও গোল্ডেন ডাক মারেন সৌম্য। এ সময় ৩১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন রনি তালুকদার ও মাহেদী হাসান।
অল্প সময়ের ব্যবধানে রনি ও মাহেদী দুজনই বিদায় নেন। মাহেদী ১৭ ও রনি ১৪ রান করেন। এরপর ইয়াসির আলি রাব্বী ও মুশফিকুর রহিমের ৪৬ রানের জুটিতে ম্যাচে ফেরে খুলনা। ম্যাচে যখন প্রাধান্য বিস্তার করছে খুলনা, তখনই ২৩ রান করা ইয়াসিরকে বোল্ড করে ম্যাচে বরিশালকে এগিয়ে নেন মেহেদি হাসান রানা।
ইয়াসিরের জায়গায় নামা থিসারা পেরেরার টর্নেডো ইনিংস ফের ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৯ বলে ১৯ রান করেন পেরেরা। এরপর প্রসন্ন ২ এবং ফরহাদ রেজা ও শরিফুল্লাহ ১ রানে আউট হলে ম্যাচ ফের বরিশালের দিকে ঝুলে পড়ে।
তবে অন্য প্রান্তে একাই লড়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। নবম উইকেট পতনের পর তিনিও আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তাই যেন স্কুপ করতে গিয়ে শেষ ব্যাটার হিসেবে উইকেটের পিছে ক্যাচ তুলে দেন তিনি। এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জ্যাক লিন্টট ও ক্রিস গেইল। দুজনের জুটিতে আসে ২৬ রান। এরপর ৩৮ রানের জুটি গরেন গেইল ও জিয়াউর রহমান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও কাজে লাগাতে পারেননি জিয়াউর, করেন ১০ রান।
দ্বিতীয় উইকেট পতনের পর থেকেই আসা যাওয়ার মাঝে ছিলেন বরিশালের ব্যাটাররা। নুরুল হাসান সোহান ৮, নাজমুল হোসেন শান্ত ১৯ ও তৌহিদ হৃদয় ২৩ রান করেন। একপ্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গেইল।
শেষদিকে আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি। তাই স্কোরবোর্ডে বড় সংগ্রহ পায়নি বরিশালও। খুলনার হয়ে থিসারা পেরেরা, কামরুল ইসলাম রাব্বী ও ফরহাদ রেজা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন মাহেদী হাসান, শরিফুল্লাহ ও সেকুগে প্রসন্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে