ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর : প্রথম অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড গড়লো সাকিব
বোলিং করতে নেমে প্রথম ওভারেই দুইটি উইকেট পান বরিশালের মুজিব উর রহমান। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে আসেন সাকিব। ছক্কা মেরে তাকে স্বাগত জানান শেখ মেহেদী হাসান। তবে দ্রুতই প্রতিশোধ নেন সাকিব। ওই ওভারের মেহেদী স্টাম্পিং আউট হন এবং সাকিব টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে পান দেড়শতম উইকেট।
বিশ্ব ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব। অর্থাৎ এই বাংলাদেশি ক্রিকেটারের হাত ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো অধিনায়ক দেড়শ উইকেটের ক্লাব খুললেন। অনেক আগে থেকেই এই তালিকার শীর্ষে অবস্থান করছিলেন তিনি। এই তালিকার দ্বিতীয়স্থানটিও বাংলাদেশি ক্রিকেটারের দখলে।
১১৪ উইকেট নিয়ে সাকিবের পরই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১১২টি উইকেট নিয়ে মাশরাফির কাঁধে নিঃশ্বাস ফেলে তৃতীয় স্থান দখল করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।
লেগ স্পিনার আফ্রিদির শিকার ৮৮টি উইকেট। পেসার স্যামির দখলে আছে ৮৬টি উইকেট। প্রসঙ্গত, গত ম্যাচেই বল হাতে আরও একটি রেকর্ড গড়েছিলেন সাকিব। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
একনজরে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি : ১. সাকিব আল হাসান- ১৫০ উইকেট ২. মাশরাফি বিন মুর্তজা- ১১৪ উইকেট ৩. ডোয়াইন ব্রাভো- ১১২ উইকেট ৪. শহিদ আফ্রিদি- ৮৮ উইকেট ৫. ড্যারেন স্যামি- ৮৬ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে