ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু:সংবাদ : যে অভাবের কারনে বন্ধ হয়ে গেলো জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মাঝে ওয়ানডে তিনটি ছিল ইন্টারণ্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের অংশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলোতে ডিআরএসের ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু বিশ্বব্যাপী টানা ক্রিকেটের কারণে ডিআরএস পাওয়া কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত জিম্বাবুয়েও আফগানিস্তান সিরিজের জন্য ডিআরএস ব্যবস্থা করতে পারেনি।
আর এ কারণে তাই বাধ্য হয়ে সিরিজ স্থগিতের পথে হাঁটতে হয়েছে তাদের। সেক্ষেত্রে শুধু ওয়ানডে নয়, পিছিয়ে যাচ্ছে টি-২০ সিরিজও। অবশ্য এর আগেও একবার এই সিরিজ স্থগিত হয়েছিল। মূলত গত ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা থাকলেও তা স্থগিত করা হয় ফেব্রুয়ারি পর্যন্ত।
তবে ফেব্রুয়ারিতেও মাঠে না গড়ানোয় দুই বোর্ডকে নতুন করে সূচি নির্ধারণ করতে হবে। এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানায়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট অল্প দিনের নোটিশে প্রয়োজনীয় সম্প্রচার প্রযুক্তি পায়নি, যার মধ্যে ডিআরএসও ছিল। পুরো বিশ্বে এখন অনেকগুলো ক্রিকেট ইভেন্ট একসাথে চলছে।’
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘আফগানদের আতিথেয়তা দেওয়া নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম। তবে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সফরটা পিছিয়ে দেওয়াই একমাত্র উপায়। আমরা যত দ্রুত সম্ভব এই সিরিজটা আয়োজনের চেষ্টা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে