ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শত জল্পনা ও সমালোচনার পর নারী বিশ্বকাপে জাহানারাকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বিসিবি
কমনওয়েলথ গেমস বাছাইয়ের টাইগ্রেস দলে শৃঙ্খলাজনিত কারণে জাহানারাকে রাখা হয়নি। তাকে না রাখা নিয়ে হয়েছিল অনেক আলোচনা-সমালোচনাও। অবশেষে নিজের জায়গা ফিরে পেলেন তিনি। তবে জাহানারা ফিরলেও অভিজ্ঞ স্পিনার খাদিজা তুল কুবরা ফিরতে পারেননি। শৃঙ্খলাজনিত কারণে তিনিও ছিলেন না কমনওয়েলথ গেমস দলের বিবেচনায়।
নিউজিল্যান্ডে মার্চে শুরু হবে নারীদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি (শনিবার) ক্যাম্প শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এক নজরে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে