ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

(তামিম বনাম সিমন্স) দেখেনিন আজকের ম্যাচে কে বেশি এগিয়ে

২০২২ জানুয়ারি ২৮ ২৩:২২:১০

(তামিম বনাম সিমন্স) দেখেনিন আজকের ম্যাচে কে বেশি এগিয়ে

দিনশেষে এ লড়াইয়ে তামিমের জয় হলেও দুটির মধ্যে কোন ইনিংসটি সেরা এ বিচারে কে এগিয়ে থাকবেন? লেন্ডল সিমন্স ৬৫ বলে ১১৬ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ইনিংসে বাউন্ডারি ছিল ১৪ টি এবং ওভার বাউন্ডারি অর্থাৎ ছয় ছিল পাঁচটি। ইনিংসে সিমেন্সের স্ট্রাইক রেট ছিল ১৭৮। অপরদিকে তামিম ইকবাল ৬৪ বলে ১১১ রানের ইনিংস খেলে নট আউট ছিলেন।এ ইনিংস খেলার পথে ১৭টি চার মেরেছেন তামিম এবং ছয় ছিল চারটি।তামিমের স্ট্রাইক রেট ছিল ১৭৩.৪৪।

নিঃসন্দেহে তামিম এবং সিমন্স দুজনের ইনিংসই ছিল অসাধারণ। তবে তামিম যখন ব্যাট করতে এসেছিলেন তখন তার ওপর স্কোরবোর্ড প্রেসার ছিল. তামিমের উপর একই সাথে ইনিংস লম্বা করার দায়িত্ব এবং এটাক করার দায়িত্ব ও ছিল। আর সবচেয়ে বড় কথা তিনি নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তাহলে বলাই যায় সিমন্স আর তামিমের এ লড়াইয়ে সম্ভবত আজ তামিম জিতেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ