ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে জয়ী হলেন যারা

২০২২ জানুয়ারি ২৮ ২২:৪৬:০৬

ব্রেকিং নিউজ : অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে জয়ী হলেন যারা

দুই ঘণ্টা বিরতি দিয়ে রাত ৯টায় ভোট গণনা শুরু হয়। অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ রাত ১০টা ১৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে এবার নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন গেল দুই মেয়াদে সফল সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।

অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৮ জন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ