ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : নিলাম শুরুর আগেই আকাশ ছোয়া মূল্যে বিক্রি হলেন রশিদ খান

২০২২ জানুয়ারি ২৮ ২১:০৪:৪৩

ব্রেকিং নিউজ : নিলাম শুরুর আগেই আকাশ ছোয়া মূল্যে বিক্রি হলেন রশিদ খান

আহমেদাবাদ এবং লখনউ। ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রশিদ খানকে প্রায় চূড়ান্ত করেছে লখনউ। কিন্তু আহমেদাবাদ লখনউকে হারিয়ে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পিনার বেছে নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লখনৌ ফ্র্যাঞ্চাইজি লোকেশ রাহুলকে ১৭ কোটিতে নিয়ে রশিদ খানকে ১১ কোটির প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি হননি আফগানিস্তানের তারকা স্পিনার। রশিদ খানকে দলে নিতে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে আহমেদাবাদ। তারা প্রথমে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটিতে রাজি করায়। এরপর একই অঙ্কে রশিদ খানকেও সই করিয়ে চমকে দেয়।

রশিদ খানের এক ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রশিদ খানের জন্য আমরা এবার সেরা চুক্তি করতে চেয়েছিলাম। বিশ্বের সেরা তারকাদের পারিশ্রমিক হিসেবে আর্থিক সম্মান দেওয়ায় আহমেদাবাদে সে সই করেছে। রশিদ খানকে দলে নিতে পেশাদারিত্বের সঙ্গে পুরো কাজটা সেরেছে আহমেদাবাদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ