ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : বিপিএলে নতুন নিয়ম চালু হচ্ছে

২০২২ জানুয়ারি ২৮ ১৬:৩২:৩৮

ব্রেকিং নিউজ : বিপিএলে নতুন নিয়ম চালু হচ্ছে

কিন্তু বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে তা নেই। বিসিবি চেষ্টা করেও তা পারেনি। সেই না পারার চড়া মাশুল গুনেছে মিনিস্টার ঢাকা। এক ম্যাচে তিন তিনটি ভুল সিদ্ধান্ত গেছে ঢাকার বিপক্ষে। পাশাপাশি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে দুইটি ভুল সিদ্ধান্ত ঢাকার পক্ষেও গিয়েছিল।

মিনিস্টার গ্রুপ ঢাকার টিম স্পন্সর হলেও দলটির মূল মালিক বিসিবি। বিসিবির অর্থায়নে একটি দলের এক ম্যাচে তিন তিনটি সিদ্ধান্ত ভুল- নড়েচড়ে বসেছে বিসিবি, আম্পায়ার্স বোর্ডসহ সংশ্লিষ্টরা।

কিছু একটা করতে হবে। এভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত হলে তো আসরের শ্রীহানি ঘটবে। তাই উপায় খুঁজে একটা বিকল্প পথ তৈরি করা হয়েছে। যা থাকবে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে।

এখন থেকে আম্পায়ারের কোনো লেগ বিফোর, কট বিহাইন্ডের সিদ্ধান্তে ব্যাটসম্যানের সন্দেহ থাকলে তিনি তা থার্ড আম্পায়ারের কাছে স্লো অ্যাকশন রিপ্লের জন্য পাঠাতে পারবেন।

থার্ড আম্পায়ার টিভির পর্দায় একদম অ্যাকশন রিপ্লে দেখে যদি মনে করেন সিদ্ধান্ত ভুল বা সঠিক নয়, তখন তা নিয়ে তিনি আমার ফিল্ড আম্পায়ারকে জানাবেন। তখন আম্পায়ার সিদ্ধান্ত পাল্টাতে পারবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ