ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম দুঃসংবাদ : ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কপাল পুড়লো মরগানের

২০২২ জানুয়ারি ২৮ ১৩:৪১:৫৯

চরম দুঃসংবাদ : ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কপাল পুড়লো মরগানের

মরগানের অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচে নেতৃত্ব দেন মঈন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে হালকা অনুশীলনের সময় উরুর সামনের মাংসপেশিতে ব্যথা অনুভব করেন। ফলে তৃতীয় ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেন। তখন গুরুতর কিছু মনে না হলেও শেষ পর্যন্ত দেখা গেল এই চোটের কারণে ক্যারিবিয়ান দ্বীপে আর মাঠে নামা হচ্ছে না মরগানের। অর্থাৎ সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

অবশ্য মরগান খুব একটা ভালো ফর্মেও নেই দীর্ঘ দিন ধরেই। তিনি সর্বশেষ ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন গত নভেম্বর মাসে টি-টেন লিগে। গত বছর আইপিএল থেকেই মরগানের এই বাজে ফর্ম দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সফরের প্রথম ম্যাচে মরগান ২৯ বলে ১৭ রান ও দ্বিতীয় ম্যাচে ১২ বলে ১৩ রান করেন।

সিরিজের তৃতীয় ম্যাচে মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মঈন আলি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন মঈন। তবে অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলানোর ম্যাচে মঈন ভালো পারফর্ম করতে পারেননি। সিরিজের বাকি ম্যাচগুলোতেও মঈন ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন।

উল্লেখ্য, সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ জানুয়ারি ও ৩০ জানুয়ারি। সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ড জয় পেয়েছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ