ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ করেই সৌম্যকে নিয়ে যা বললেন মুশফিক
প্লেয়ার্স ড্রাফটে তাঁকে দলে ভিড়িয়েছিল খুলনা টাইগার্স। অথচ মাঠে নামার আগেই সৌম্যসহ দলের আরও দুই ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন। পরবর্তীতে কোয়ারেন্টিনে রাখা হয় তাঁদের। মঙ্গলবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে বুধবার দলের সঙ্গে যোগ দেন সৌম্য।
খুলনা টাইগার্সের অধিনায়ক জানান সৌম্যসহ বাকি দুই ক্রিকেটার এখন থেকে ম্যাচের জন্য বিবেচিত হবেন। এই ইস্যুতে মুশফিক বলেন, “কোভিডের পড়ে আমাদের যে তিনজন ফিরেছে তাঁরা মানসিক এবং শারীরিকভাবে ফিট। আগামীকাল থেকে ম্যাচের জন্য বিবেচিত হবেন তাঁরা।”
সৌম্য ফেরায় দারুণ খুশি খুলনা টাইগার্সের অধিনায়ক। তার কারণও জানালেন মুশফিক। মূলত শুধু ব্যাটিংই নয় ফিল্ডার হিসেবেও দারুণ সৌম্য। এমনকি বোনাস হিসেবে তাঁর বোলিং তো রয়েছেই। যে কারণে সৌম্য থেকে বড় কিছু আশা করছেন অধিনায়ক মুশফিক।
“প্রথম দুই ম্যাচে তাঁকে না পাওয়াটা আমাদের দলের জন্য বড় ধাক্কা ছিল। কারণ ও তো শুধু ব্যাটিংয়েই না স্লিপ ও আউটফিল্ডেও দারুণ একজন ফিল্ডার। আমরা অবশ্যই তাঁকে মিস করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে যদি কালকের ম্যাচে খেলে তাহলে আশা করছি যে কারণে আমরা তাঁকে নিয়েছি,
সেই ইমপ্যাক্ট যেন রাখতে পারে এবং আশা করছি আমাদের টপ অর্ডারে ভালো ইনপুট দিতে পারবে।” সৌম্যর অনুপস্থিতিতে একাদশে ওপেন করেছেন তরুণ ক্রিকেটার তানজিদ তামিম। তবে দুটো ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। সৌম্য ফেরাতে হয়তো নিজেদের তৃতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন তামিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে