ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে সেই ২ জনকে নিয়েই ফিরলেন রোহিত শর্মা
আসন্ন সেই সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণই। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুটি স্কোয়াডেই রাখা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া বোলিংয়ে আলোচনায় আসা এই তরুণ তুর্কিকে। যিনি কিনা পরবর্তীতে আইপিএল ও ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত প্রতিভার সাক্ষর রেখে চলেছেন।
পাশাপাশি ওয়ানডে দলে ফিরেছেন ভারতের চায়নাম্যান কুলদীপ যাদবও। গেল বছরের জুলাইয়ে মাসে সবশেষ ভারতের জার্সি গায়ে খেলেছিলেন বাঁহাতি লেগস্পিনার। করোনা জয় করা ওয়াশিংটন সুন্দরকেও রাখা হয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টির দুই স্কোয়াডেই।
তবে ভারতের সাদা বলের দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে ওয়ানডে দলে জায়গা হারালেও টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন ভুবনেশ্বর কুমার। একই দশা হয়েছে অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ারেরও। ওয়ানডে স্কোয়াডে চমক হিসেবে আছেন অলরাউন্ডার দীপক হুডার নামও।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের দলে নেই দুই তারকা পেসার জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই সিরিজেই তাদের বিশ্রাম দিয়েছে ভারত। ইঞ্জুরি কাটিয়ে ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই দলেই ফিরেছেন মোহাম্মদ সিরাজ।
এক নজরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের স্কোয়াডঃ
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুযবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আবেশ খান।
ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াশ আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কাটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আবেশ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে