ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিসিবির দুই দফা মিটিং শেষে টি-২০ তে খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন তামিম
তামিমের সিদ্ধান্তের পর তামিমকে অনুরোধ করেন জাতীয় দলের পরিচালক খালিদ মাহমুদ সুজন। তবে সেই অনুরোধ করেননি ব্যাটসম্যান। এদিকে তামিমের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার জন্য দুই পয়েন্ট নিয়ে আলোচনা করেছে বিসিবি। তবে এতসব আলোচনার পরও নিজের দৃঢ় অবস্থান জানিয়েছেন তামিম।
তামিমের টি-টোয়েন্টি না খেলা প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, ‘’গতকালও (২৪ জানুয়ারি) তামিমের সাথে আমাদের লম্বা একটা মিটিং হয়েছে। একটু আগে (২৫ জানুয়ারি) তামিমের সাথে মাননীয় বোর্ড সভাপতি, আমিও ছিলাম; আমাদের একটা মিটিং হয়েছে- তামিম ও তার পরিকল্পনা নিয়ে।‘’
গত বিশ্বকাপের আগে তামিম ইকবাল জানিয়েছিলেন বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলেও এরপর জাতীয় দলে দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না আপাতত। পরবর্তী সময়ে তামিম আবারও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, ‘’তামিমের পরিকল্পনাটা আমি বলতে পারছি না, আপনারা তামিমের মুখেই শুনতে পারবেন। তবে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। সে সেভাবেই এগোতে চাচ্ছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না।‘’
তামিম টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক এমন চাওয়ার কথা জানিয়ে জালাল ইউনুস যোগ করেন, ‘’অবশ্যই, আমরা তো চাই তামিম টি-টোয়েন্টি চালিয়ে যাক। এটা আমি আগেও বলেছি- তামিমক সাকিব, মুশফিক, রিয়াদ ওরা এখনও আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই দৃষ্টিকোণ থেকেই তামিমের সাথে কথা বলেছি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE