ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
পয়েন্ট টেবিল নিয়ে এখন কিছু ভাবতে চায় না কুমিল্লা
রোডস বলেন একটি কাঙ্ক্ষিত শুরু হয়েছে, যা আত্মবিশ্বাসের দিক থেকে দলকে অনেক এগিয়ে দিয়েছে। তবে একই সঙ্গে রোডস চান ইমরুল কায়েসের দল যেন হাওয়ায় ভাসতে না থাকে।
তিনি বলেন, ‘ইমরুল দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। প্রথম ম্যাচেও ভালো করেছে। অধিনায়ক হিসেবে সে পরিপক্ব হয়ে উঠছে। এটা ভালো লক্ষণ। সালাউদ্দিন অনেক খুশি। আমরা মাটিতেই পা রাখছি। সামনে অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। ছেলেদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। এই জয়গুলো উপভোগ করে সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে হবে।’
‘দুই ম্যাচে দুই জয়, ভালো শুরু। আজকের পারফরম্যান্স আরও বেশি পেশাদার ছিল। স্কোরবোর্ডে এই রান যথেষ্ট ছিল। শিশিরের মধ্যেও বোলাররা, বিশেষত স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। ২-১টি অসাধারণ ক্যাচও হয়েছে। বিশেষ করে ফাফ ডু প্লেসির ক্যাচটা। এই পারফরম্যান্সে আমরা কোচিং স্টাফরা অনেক খুশি।’
কুমিল্লা তাদের দুটি ম্যাচই খেলেছে শীর্ষস্থানীয় ৩ পারফর্মার ছাড়া। তারকা ওপেনার লিটন দাস এখনও মাঠে নামেননি। অসুস্থতায় মাঠের বাইরে সুনীল নারাইনও। মঈন আলীরও যোগ দেওয়া বাকি। তারা যোগ দিলে দলের শক্তিমত্তা আরও বৃদ্ধি পাবে।
রোডস বলেন, ‘নারাইন শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি অলরাউন্ডারদের একজন। লিটন এখনও দলে আসার বাকি। মঈনও আসবে। শুরুতে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করতে চাই।’
বাংলাদেশের সাবেক এই কোচ বিপিএলে কাজ করতে পেরে বেজায় খুশি। তিনি বলেন, ‘আমি এখানে ফিরে বিপিএলে কাজ করতে চেয়েছিলাম। ২০১৯ সালে বিপিএল দেখে মুগ্ধ হয়েছিলাম। এবার যুক্ত হতে পেরে তাই ভালো লাগছে। এটা ভালো একটি প্রতিযোগিতা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE