ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টি-২০ র্যাঙ্কিংয়ে সবাইকে চমকে দিলো মুর্শিদা
কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে এক হাফ সেঞ্চুরিতে ৪২ গড়ে ১২৬ রান করেছেন মুর্শিদা। যা রান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রয়েছেন। এমন পারফরম্যান্সে ৩৫ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। যেখানে তার রেটিং পয়েন্ট ৪১৩। যা তার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টও। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মাঝে মুর্শিদার ওপরে রয়েছেন নিগার সুলতানা, ফারজানা হক এবং সালমা খাতুন।
বোলারদের মাঝে বাছাইপর্বে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার নাহিদা আক্তার। বোলারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে ২৮তম স্থানে রয়েছেন নাহিদা। বাংলাদেশিদের মাঝে তার উপরে রয়েছেন কেবল সালমা। বার্মিংহাম অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের মূল পর্বে জায়গা পাওয়া শ্রীলঙ্কার হয়ে দারুণ পারফর্ম করেছেন চামিরা আতাপাত্তু।
টুর্নামেন্টে সর্বোচ্চ ২২১ রান করেছেন এই ব্যাটার। তাতে ৬ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান আটে। অস্ট্রেলিয়ার বেথ মুনিকে টপকে মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের শেফালি বার্মা। দুইয়ে থাকা বেনির চেয়ে ২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে তিনি।
তালিকার তিনে মেগ লেনিং, চারে স্মৃতি মান্দানা এবং পাঁচে রয়েছেন সোফিয়া ডিভাইন। বোলারদের র্যাঙ্কিংয়ে ৭৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের সোফিয়া একলেস্টন। দুইয়ে সারাহ গ্লেন, তিনে শবনিম ইসমাইল, চারে দীপ্তি শর্মা এবং পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান স্কট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE