ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ফিক্সিং কাণ্ডের পর টেলরকে নিয়ে যা বললেন গম্ভীর
ঘটনার সূত্রপাত ২০১৯ সালের অক্টোবরে। তখন ভারতীয় এক ব্যবসায়ীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় টেলরের, যার মধ্যে ফিক্সিং অন্তর্ভূক্ত। সেই ব্যবসায়ীর কাছ থেকে ডলারও নিয়েছিলেন টেলর। তবে ফিক্সিংয়ের বিষয়ে আইসিসিকে জানাতে দেরি করে ফেলেছেন টেলর, যার ফলে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তিনি। নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে সবকিছু স্বীকার করে বিবৃতি দিয়েছেন তিনি।
পুরো ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে টেলরের এই ঘটনা। সাবেক ভারতীয় ব্যাটার গম্ভীরের চোখেও পড়েছে তা। সবসময়ই অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার গম্ভীর। তবে এই ঘটনার পর গম্ভীর জানিয়েছেন টেলরের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। গম্ভীরের মতে, ‘ব্রেন্ডন টেলরের দুর্নীতি সংক্রান্ত তথ্য গোপন করার বিষয়টি আমি দেখেছি। তবে যেকোনো অন্যায়ের ক্ষেত্রে আমি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’
গম্ভীর আরও জানান, ‘টেলরের বক্তব্যটি আমি পড়েছি চরম হতাশা ও রাগ নিয়ে। একবার পড়েই আমার রাগ লাগেনি। আমি যখন তৃতীয়বার পড়লাম তখন আমার খুব রাগ হচ্ছিল। আমাকে ভুল বুঝবেন না আমি টেলরকে সমর্থন দিচ্ছি না।’ যেহেতু টেলর কোনো ধরনের ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন না তাই তাকে কিছুটা কম শাস্তি দেওয়ার পক্ষে গম্ভীর। বর্তমানে টেলর এবং তাদের পরিবার কীসের মধ্যে দিয়ে যাচ্ছে তা ভেবেই চিন্তিত হয়ে পড়ছেন গম্ভীর।
গম্ভীর জানান, ‘আমি শুধু সেই পরিস্থিতি নিয়ে চিন্তিত যা তাকে বাধ্য করেছিল (আইসিসিকে জানাতে) দেরি করতে। একজন চার সন্তানের বাবাকে তার পরিবারকে নিয়ে ভয় পেতে বাধ্য করা হয়েছিল। সে (টেলর) একজন ক্রীড়াবিদ, কঠোর কোনো আসামী নয় যে ব্ল্যাকমেইলিংয়ের পরে তার সাথের লোকজনকে পাশে পাবে।’ টেলর নিজের স্বীকারোক্তিতে একাধিক বছরের নিষেধাজ্ঞার কথা জানালেও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আইসিসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE