ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: দফায় দফায় তামিমের সঙ্গে বৈঠক করলেন বিসিবি বস পাপন
তবে বিসিবি সভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তামিম এখনই নয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন না। তামিমের প্রতিক্রিয়া কী? এই নিয়ে এখন যত আলোচনা।
বোর্ড প্রেসিডেন্টকে বলা কথা ঘুরিয়ে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার ঘোষণা? এসব নিয়েই এখন রাজ্যের কৌতূহল। এরই মধ্যে গতকাল সোমবার শেরে বাংলায় ঢাকা আর বরিশাল ম্যাচের পর বরিশাল কোচ, জাতীয় দলের টিম পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও কথা হয়েছে তামিমের।
এরপর তামিম আর সুজন মিডিয়ার সঙ্গে কথা বললেও ওই ইস্যুতে কেউ একটি কথাও বলেননি। এদিকে তামিমের সঙ্গে কাল একান্তে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। এমনকি আজও কথা হয়েছে।
তবে তাতেও মনে হচ্ছে না, বরফ গলেছে। হাবভাবে বোঝা গেছে তামিম তার অবস্থান থেকে সরে আসেননি। আর সরে আসেননি বলেই বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের মুখে এমন কথা, ‘গতকালও তামিমের সাথে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সাথে মাননীয় সভাপতি, আমিও ছিলাম- আমাদের সাথে একটা মিটিং হয়েছে তামিমকে নিয়ে। তার প্ল্যান নিয়ে।’
কী সেই প্ল্যান তামিমের? জালাল অবশ্য তা বলেননি। জানিয়েছেন, ‘আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’
জালাল যোগ করেন, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ স্টিল তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কন্টিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সাথে কথা বলেছি।’
তামিম কী বলবেন? তা শুনতে আর জানতে আগ্রহের কমতি নেই কারও। তবে ক্রিকেট পাড়ায় এরই মধ্যে একটি খবর শোনা যাচ্ছে, তাহলো- তামিম এখন ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপেই মনোনিবেশ করতে চাচ্ছেন এবং যেহেতু তিনি ওয়ানডে ক্যাপ্টেন, তার ধ্যান-জ্ঞান সবই ওয়ানডে দল নিয়ে।
সে কারণেই ২০২৩ বিশ্বকাপের আগে তামিম নাকি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে চান না এবং সে কথা হয়তো বোর্ড প্রধান ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানসহ বোর্ডের শীর্ষ কর্তাদেরও জানিয়ে দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE