ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আজকের ম্যাচে ব্যাটে-বলে যেমন করলো মাশরাফি
তারকাবহুল দলটির জন্য ৪ ম্যাচে এটা তৃতীয় হার। কেমন কাটল ম্যাশের প্রথম দিন? টস হেরে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন ঢাকা মাত্র ১০০ রানে অল-আউট হয়ে যায়। তামিম ইকবাল মাত্র ৩ রান করেন, শাহজাদ ৫। অধিনায়ক মাহমুদউল্লাহই (২৬ বলে ৩৩) যা একটু চেষ্টা করেছেন। শেষের দিকে শুভাগত হোম ১৬ বলে ২২ না করলে এই স্কোরটাও হতো না। ব্যাট হাতে মাশরাফি নেমেছিলেন ৮ নম্বরে।
হাতে অনেক ওভার ছিল। কিন্তু ব্যাট হাতে সেই পুরনো বিধ্বংসী ম্যাশকে পাওয়া যায়নি। ৬ বলে মাত্র ২ রান করে তিনি আউট হয়ে যান। বল হাতে অনেকটা পুরনো রূপে ছিলেন মাশরাফি। প্রথম ওভারে একটি বাউন্ডারিসহ ৭ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন লিন্ডলে সিমন্সকে (১৬)।
ম্যাশের করা অফস্টাম্পের বাইরের গুড লেন্থের বলটিতে টাইমিং মিস করে মিড অনে রুবেল হোসেনের তালুবন্দি হন এই ক্যারিবীয়। ইনিংসের ১৭ নম্বর ওভারে নিজের শেষ ওভারটি করতে আসেন মাশরাফি বিন মুর্তজা। সিলেট সানরাইজার্স তখন জয় থেকে মাত্র ৪ রান দূরে। তৃতীয় বলেই ম্যাশকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে তামিম ইকবালের তালুবন্দি হয়ে যান ৪৫ বলে ৪৫ করা এনামুল হক বিজয়।
ওই ওভারের শেষ বলেই অবশ্য জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ৪ ওভারে ২১ রান দিয়ে মাশরাফির শিকার ২টি। একটাই মাত্র বাউন্ডারি হজম করেছেন। কোনো ছক্কা নেই। ওয়াইড দিয়েছেন একটি, ডট বল ৯টি। সব মিলিয়ে ৮ম বিপিএলে ম্যাশের প্রথম ম্যাচটি খারাপ কাটল না। দল জিতলে তো সোনায় সোহাগা হতো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE