ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র শেষ হলো ঢাকা ও সিলেটের ম্যাচ,জেনেনিন ফলাফল
আগে ব্যাট করে ১৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে ১০০ রান সংগ্রহ করেছিল ঢাকা। মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় সিলেট। হাতে ছিল আরো ১৮ বল।
সিলেটের হয়ে রান তাড়া করতে নামেন লেন্ডল সিমন্স ও আনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ২১ রান। দীর্ঘদিন পর এ ম্যাচ দিয়েই মাঠে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার শিকার হয়ে ফেরেন সিমন্স। এর আগে করেন ১৬ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ রান। মাঝে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুন। ১৫ বলে ১৭ রান করেন তিনি। তাকে সাজঘরে পাঠান হাসান মুরাদ। কলিন ইনগ্রামকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন বিজয়।
তবে অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পারেননি বিজয়। ইনিংসের শেষ দিকে যখন মাত্র ২ রান প্রয়োজন, তখন মাশরাফীকে উড়িয়ে মারতে গিয়ে ৪৫ রানে আউট হন তিনি। অন্যপ্রান্তে কলিন ইনগ্রাম ২১ ও রবি বোপারা ১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক সৈকত। শুরু থেকেই ঢাকাকে বল হাতে চেপে ধরে সিলেটের বোলাররা। ১৭ রানের মাঝেই ৩ উইকেট হারায় ঢাকা। তামিম ইকবাল ৩, মোহাম্মদ শেহজাদ ৫ ও জহুরুল হক ৪ রান করেন।
দুরত ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নাইম। দুজনে মিলে গড়েন ৪০ রানের জুটি। আম্পায়ারের হাস্যকর ভুল সিদ্ধান্তে ভাঙে এ জুটি। যার ফলে ৩০ বলে ১৫ রানে আউট হন নাইম। একই ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আন্দ্রে রাসেল।
এরপর ঢাকার আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া শুভাগত হোম ২১ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
সিলেটের হয়ে একাই ৪ উইকেট নেন নাজমুল হোসেন অপু। এছাড়া তাসকিন আহমেদ তিনটি, সোহাগ হাজী দুটি ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল