ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
প্রথম ম্যাচ জয়ের পরও পাল্টে যাচ্ছে কুমিল্লার একাদশ,বাদ পড়ছে যে ২ ক্রিকেটার
দেশী-বিদেশি তারকাদের নিয়ে সাজানো দলটি প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছিল। তুলনামূলক কম শক্তিশালী দল সিলেটের বিপক্ষে জয় পেলেও এবার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আসরের হট ফেভারিট দল ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা। এই ম্যাচে তাই কুমিল্লার একাদশেও আসতে পারে অন্তত দুটি পরিবর্তন। সিলেটের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে কুমিল্লার ব্যাটসম্যানদের খানিকটা ব্যর্থ তা ছিল বটে।
সেই সাথে লিটন দাস ছুটিতে থাকার কারনে ওই ম্যাচে দেখা যায়নি তাকে। তবে বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়েই একাদশে ফিরতে যাচ্ছেন লিটন। এই ব্যাটসম্যান একাদশে যুক্ত হলে বাদ পড়তে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে দলের সাথে বেশ আগেভাগেই যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারাইন।
তবে শারীরিক অসুস্থততার কারনে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি। বরিশালের বিপক্ষে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবলবভাবে থাকলেও সেটি নির্ভর করছে তার শতভাগ সুস্থতার উপরেই। কুমিল্লার একাদশে যদি নারাইন ফিরেন তাহলে হয়তো একাদশের বাইরে রাখা হতে পারে করিম জানাতকে।
এছাড়া দলের বাকি দুই বিদেশি হিসেবে থাকতে পারেন ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট। ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নামবে আজ (২৫ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে।
এক নজরে বরিশালের বিপক্ষে কুমিল্লার সম্ভাব্য একাদশ ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসি, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নাহিদুল ইসলাম, আরিফুল হক, সুনিল নারাইন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE