ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

খেলার মাঝেই মাগরিবের নামাজ আদায় করে নিলেন মুশফিকসহ খুলনার ৪ জন

২০২২ জানুয়ারি ২৪ ১৮:৫৩:৫৬

খেলার মাঝেই মাগরিবের নামাজ আদায় করে নিলেন মুশফিকসহ খুলনার ৪ জন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংসের প্রথম ৬ ওভার শেষে স্ট্র্যাটেজিক টাইম আউটের আড়াই মিনিট বিরতিতে ড্রেসিংরুমে ছুটলেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। তার পেছন পেছন দৌড়ালেন সোহরাওয়ার্দী শুভ ও কামরুল ইসলাম রাব্বি।

মুশফিক ও শুভ ড্রেসিংরুমের ভেতরে গিয়ে নামাজ আদায় করলেও কামরুল রাব্বি জুতো খুলে সাদা টাওয়েল বিছিয়ে নামাজে দাঁড়ালেন ডাগআউটের সামনে। আর খুলনার আফগান পেসার নাভিন উল হক মাঠেই নামাজে দাঁড়িয়ে গেলেন। তারপর বিরতি শেষ হতেই অধিনায়ক মুশফিকসহ খুলনার ৪ জন ফিরে আসলেন মাঠে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত