ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : ঘোষণা করা হলো আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের নাম
২০২১ সালে সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৮টি উইকেট শিকার করেছেন পাক পেসার শাহিন। গেল বছরে তার সেরা বোলিং ছিল ৫১ রানে ৬ উইকেট। সোমবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন ও রাসেল হেহো ফ্লিন্ট বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে স্মৃতির নাম ঘোষণা করে আইসিসি।
একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর টেস্টে সেরার মুকুট ইংল্যান্ডের জো রুটের দখলে। এদিকে বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর আগে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্বও তাকে দেওয়া হয়েছিল।
বাবর গত বছর মাত্র ৬টি ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরিসহ করেন ৪০৫ রান। পাশাপাশি দলের কাপ্তান হিসেবেও ছিলেন সফল। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বাবর ২৯ ম্যাচে ৩৭.৫৬ গড়ে ৯৩৯ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।
এর আগে ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। যেখানে ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ফেলে ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ান খেলেছিলেন ২৯টি ম্যাচ। এই উইকেটকিপার ব্যাটার ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড তিনি ভেঙে ফেলেছিলেন সেই জুলাই মাসেই। তারপর নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। যার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন রিজওয়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE