ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টি-টোয়েন্টিতে তামিমের অবসরের ঘোষণা নিয়ে নতুন খবর সামনে এলো
মন্তব্যের জন্য তামিমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ঘনিষ্ঠদের মতে, এই অবস্থায় টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন বাঁহাতি ওপেনার। আজ বা চলমান বিপিএল চলাকালীন সেই ভাবনা ব্যক্ত করবেন তিনি।
কী সেই সিদ্ধান্ত? তামিমের অতি ঘনিষ্ঠ একজন গতকাল জানিয়েছেন, ‘এই ফরম্যাটে বড়জোর এক বছর খেলবে। তাই ওটা আঁকড়ে রাখতে চায় না ও। তাড়িয়ে দেওয়ার আগে নিজে থেকেই সরে দাঁড়াতে চেয়েছিল।’ কিন্তু সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন না বলেই জানিয়েছে ওই সূত্র, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের শীর্ষকর্তাকে জানিয়েছিল তামিম।
সঙ্গে এ-ও বলেছিল, এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানানোর সুযোগ যেন ওকে দেওয়া হয়। ’ সেটি আর হয়নি। তাই নিজের মতো করেই একটি ঘোষণা ঠিক করেছেন তামিম। ২০২৩ বিশ্বকাপকে অনেক আগেই পাখির চোখ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
সেটিকে সামনে রেখেই অন্তত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজেকে দূরে রাখার কথাই নাকি জনসমক্ষে জানাবেন তামিম ইকবাল। সেই ঘোষণা আগেই একরকম দিয়েছিলেন তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সময়ও বলেছিলেন যে, টেস্ট আর ওয়ানডেকেই অগ্রাধিকার দেন তিনি।
বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ওটাই তামিমের সম্ভাব্য শেষ বিশ্বমঞ্চ। শেষটা ভালোভাবে করার লক্ষ্যে নিজের আন্তর্জাতিক সূচিও সাজিয়েছেন তিনি। পাশাপাশি ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য ধরে সম্ভাব্যদের তাজা রাখার জন্যও রোটেশন পদ্ধতির প্রস্তাব নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে টুকটাক আলোচনাও করেছেন তামিম।
নিজের অগ্রাধিকার তালিকার তিন নম্বরে থাকা টি-টোয়েন্টি খেলার জোর ইচ্ছা তাঁর নিজেরও নেই। বরং নিজের স্ট্রাইক রেট, ব্যাটিংয়ের ধরন নিয়ে চারপাশের সমালোচনার স্রোতে নিজের ফোকাস ভাসিয়ে দিতে নারাজ তামিম। তাঁর ঘনিষ্ঠ সূত্রের মতে, ‘এত বছর খেলার পর নিজেকে নতুন করে প্রমাণের কোনো কারণ খুঁজে পায় না তামিম।
ক্যারিয়ারের শেষটায় ক্রিকেট উপভোগ করতে চায়। উপভোগ্য ক্রিকেট খেলতে চায়। ’ তামিমের উপভোগ্য ক্রিকেটে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল আর নেই। আবার ঘটা করে এই ফরম্যাট থেকে অবসর ঘোষণার ইচ্ছাও আর নেই। যেমনটা ওয়ানডে থেকে অবসর নেননি সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE