ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
4,6,6,6,4 শেষ মুহূর্তের ব্যাটিং ঝড়ে শেষ হলো ঢাকা ও বরিশালের ম্যাচ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।
রান তাড়া করা অবশ্য ঢাকার জন্য বেশ কঠিনই ছিল। একদম শুরুতেই ব্যাটিং ধসে পড়ে দলটি। শুরুর মাত্র ৩ ওভারেই হারায় ৪ উইকেট। স্কোরবোর্ডে তখন রান ছিল মাত্র ১০।
মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ নাইম ৫ ও ৪ রান করলেও রানের খাতা খুলতে পারেননি তামিম ইকবাল ও জহুরুল ইসলাম। এমতাবস্থায় আরেকটি বড় হারই ঢাকাকে চোখ রাঙাচ্ছিল। তবে এ সময় দলের ত্রাতা হয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম।
রিয়াদ ও হোম দুজনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। ২৯ রান করে হোম যখন আউট হন, ম্যাচ তখন অনেকটাই ঢাকার হাতে। এরপর ক্রিজে নেমে তাণ্ডব শুরু করেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত তিনি ১৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
অন্যদিকে ফিফটির সুবাস পাচ্ছিলেন অধিনায়ক রিয়াদ। তবে জয় থেকে ১ রান দূরে থাকতে ৪৭ করে আউট হন তিনি। সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন ইসুরু উদানা।
এর আগে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন সৈকত আলি ও নাজমুল হোসেন শান্ত।
ব্যক্তিগত ৫ রানে শান্ত বিদায় নিলে ব্যাটিং ধসে পড়ে বরিশাল। মাত্র ২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় দলটি। সৈকত আলি ১৫ রান করলেও এদিন শূন্যে ফেরেন তৌহিদ হৃদয়।
দ্রুত ৩ উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। আউট হওয়ার আগে ১৯ বলে ২৩ রান করেন সাকিব। তার জায়গায় নেমে সুবিধা করতে পারেননি নুরুল হাসান সোহানও। ফেরেন মাত্র ১ রানে।
এরপর ডোয়াইন ব্রাভোকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন গেইল। দুই ক্যারিবীয় মিলে ছোটখাটো ঝড় তোলেন মিরপুরে। দুজনে মিলে গড়েন ১৯ বলে ৩৩ রানের জুটি। ভয়ংকর হয়ে ওঠার সংকেত দিলেও ৩০ বলে ৩৬ রানের বেশি করতে পারেননি গেইল।
শেষ দিকে আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ব্রাভো। ঢাকার হয়ে আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE