ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সাকিব-গেইল-ব্রাভোর ব্যাটে ঢাকাকে মাঝারি রানের টার্গেট দিল বরিশাল
মিনিস্টার ঢাকার বিপক্ষে টস হেরে আগে ফরচুন বরিশালকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ইনিংস শুরু করেন সৈকত আলী ও নাজমুল হাসান শান্ত।নাজমুল হাসান শান্ত ৯ বলে ৪ রান করে নাঈম শেখের হাবে শুভাগত হোমের বলে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ বলে ১৫ রান করার পর সৈকত শিকার হন হাসান মুরাদের। রানের শুরু করার আগেই আন্দ্রে রাসেলের শিকার হন তৌহিদ হৃদয়।
টানা তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে বরিশালের স্কোর দাঁড়ায় ২৩ রানে ৩ উইকেট। চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। তাদের ৩৭ রানের জুটি ভাঙে সাকিব আউট হলে। রুবেলের বলে মোহাম্মদ শাহজাদের হাতে ক্যাচ দেন সাকিব। বরিশালের অধিনায়ক করেন ১৯ বলে ২৩ রান। সাকিবের ইনিংসের ছিল দুইটি চার ও একটি ছক্কা।
প্রথমবার একাদশে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন নুরুল হাসান সোহান। ৫ বলে ১ রান করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের বলে বাউন্ডারিতে জহুরুল ইসলামের হাতে ধরা পড়েন সোহান। তারপর গেইলও বিদায় নেন। ৩০ বলে ৩৬ রান করেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।
বরিশালের ইনিংসে বাকি রান যোগ করেন ব্রাভো একাই। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাট থেকে আসে ২৬ বলে হার না মানা ৩৩ রান। ব্রাভোর ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে বরিশাল সংগ্রহ করে ১২৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল ১২৯/ (২০ ওভার)
গেইল ৩৬, ব্রাভো ৩৩*, সাকিব ২৩, সৈকত ১৫;
রাসেল ২/২৭, উদানা ২/২৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE