ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
১৬ বছরের ক্রিকেট ইতিহাস পাল্টে গেলো ভারত ও দ:আফ্রিকার ম্যাচে
রবিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রান করে। জবাবে ৪৯.২ ওভারে ২৮৩ রানে অলআউট হয় ভারত। করোনার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে এসে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে সফর শেষ করলো কোহলি-রাহুলরা।
আগের ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হওয়া কুইন্টন ডি কক এই ম্যাচে সেঞ্চুরির দেখা পান। ১৩০ বলে ১২টি চার ও ২ ছক্কায় ১২৪ রান করেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ডি কক।
ভারতের বিপক্ষে এ নিয়ে ৬টি সেঞ্চুরি হাঁকালেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। বল হাতে ভারতের প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন দীপক চাহার ও জাসপ্রিত বুমরাহ। শেষ ওভারে জিততে ভারতের দরকার ছিল ৬ রান।
হাতে ১ উইকেট। ক্রিজে তখন যুজবেন্দ্র চাহাল ও প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু ডোয়াইন প্রিটোরিয়াসের দ্বিতীয় বলে যুজবেন্দ্র চাহাল আউট হয়ে যান। আর ৪ রানে হার মানে ভারত। ১৬ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে হয় হোয়াইটওয়াশ।
ব্যাট হাতে কোহলি সর্বোচ্চ ৬৫ রান করেন। ৬১ রান করেন ধাওয়ান। বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ও আন্দিলে ফেলুকায়ে ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন প্রিটোরিয়াস। ম্যাচ ও সিরিজ সেরা হন কুইন্টন ডি কক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE