ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আমিরাত ও বাংলাদেশের ম্যাচ
রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পা হড়কালেই অবশ্য বাদ পড়ার শঙ্কা ছিল। তবে আশিকুর, রিপন, মাহফিজুলরা অনায়েসে ৯ উইকেটের জয় তুলে নেন।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে সংযুক্ত আরব আমিরাত ১৪৮ রানে অলআউট হয়। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রানের। বাংলাদেশ সে লক্ষ্য পূরণ করে ৬১ বল হাতে রেখে। ৬৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন মাহফিজুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ইফতেখারের ব্যাট থেকে।
এর আগে বোলিংয়ে আমিরাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন যুব টাইগাররা। ডানহাতি পেসার রিপন মণ্ডলের তোপে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। রিপন মণ্ডল ৩১ রানের খরচায় নেন ৩ উইকেট। এছাড়া আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব দুইজনই দুই উইকেট করে নিয়ে আমিরাতকে বেধে রাখেন দেড়শর নিচে।
অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপের শুরুটা বেশ বাজেভাবেই হয়েছে। ইংল্যান্ডের কাছে পরাজয় দিয়ে শুরু হলেও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে টাইগার যুবারা। কানাডার বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপাধারী বাংলাদেশ উঠলো কোয়ার্টার ফাইনালে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE