ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
যে কারনে বিপিএলের সময়সূচি পাল্টাতে চান : সুজন
বিকেলের ম্যাচে একটি চলমান খরা এবং রাতের ম্যাচে রান উৎসবের বৈশিষ্ট্য রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে বিপিএলের সূচি পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন ফরচুন বরিশালের কোচ খালিদ মাহমুদ সুজন। একই উইকেটের ভিন্ন আচরণ সম্পর্কে সুজানকে জিজ্ঞাসা করলে তিনি সময়সূচী পরিবর্তনের পরামর্শ দেন। তিনি বলেন, রাতের ম্যাচে শিশিরের সমস্যার কারণে উইকেটের আচরণ বদলে যায়। তাই, বিপিএল গভর্নিং কাউন্সিল চাইলে বিপিএলের সময়সূচীতে পরিবর্তন আনতে পারে।
আজ বিসিবিতে এক সংবাদ সন্মেলনে সুজন বলেন, ‘শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে। দুইটা দলের জন্যই একই রকম থাকবে। খেলা শুরু হয় সাড়ে ৫টায়। তখন থেকে শিশির পড়ে। সাড়ে ৭টার পরে এটি বেশি হচ্ছে। এখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের চিন্তা করার থাকলেও থাকতে পারে। টুর্নামেন্ট আমাদের। আমরা চাই সেরা ক্রিকেটটা হোক। আমরা যদি খেলাগুলো এগিয়ে নিতে আসতে পারি, এটি আমার মতামত, প্রথম খেলাটা যদি সাড়ে ১০টার মধ্যে শুরু করতে পারি আর দ্বিতীয়টা আড়াইটা-তিনটার মধ্যে করতে পারি তাহলে শিশিরের ঝামেলায় পড়বো না।’
বিপিএলের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ শুরু হয় সাড়ে ১২টায় আর দ্বিতীয় ম্যাচ সাড়ে ৫টায়। ব্যতিক্রম শুক্রবার। এদিন প্রথম ম্যাচ দেড়টায় আর দ্বিতীয় ম্যাচ সাড়ে ৬টায়। শিশিরের ঝামেলা এড়ানোর জন্য সুজন চান সন্ধ্যা নামার আগেই দুই ম্যাচ শেষ করতে। কিন্তু তখন বিপিএলে দেখা যাবে আরও রান খরার। বিকেলের ম্যাচে যে রান হয় তাও দেখা যাবে না।
দুই দিনের চার ম্যাচের চিত্রটা একটু দেখা যাক। প্রথমদিন প্রথম ম্যাচে আগে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তুলেছিল ১২৫। রান তাড়া করে সেটি জেতে ফরচুন বরিশাল। আর দ্বিতীয় দিন প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে সিলেট একশ’ও তুলতে পারেনি, অলআউট হয় ৯৬ রানে। সেটি তাড়া করতে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘাম ছোটে, পড়ে যায় ৮ উইকেট। আর প্রথম দিন দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করা মিনিস্টার ঢাকা তুলে ১৮৪, সেটি তাড়া করে জিতে খুলনা টাইগার্স। দ্বিতীয় দিন চট্টগ্রাম আগে ব্যাটিং করে তুলে ১৬১, সেটি তাড়া করতে গিয়ে ১৩১ রানে অলআউট হয় ঢাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE