ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
যে কারনে আন্তর্জাতিক টি-২০ খেলতে চান না তামিম
বিসিবি একাডেমি তে প্রেকটিস সেশনে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, তামিম কেন খেলবেন না তার উত্তর তাকে দিতে হবে। আমরা তাকে ফেরানোর চেষ্টা করব এবং অনুরোধ করব। তিনি আরো বলেন, তামিমের সঙ্গে নিশ্চয় কাল দেখা হবে, খেলা আছে। খেলা শেষে পারলে আমি কথা বলবো। আসলে ওর সমস্যা কোথায় জানতে চাইবো।’
শুধু পাপন বা সুজন নয়। ভক্তদের মনে প্রশ্ন এখন একটাই টি-২০ তে ফেরার ব্যাপারে তামিমের সমস্যা কি তারা জানবে? বা তামিম কবে মুখ খুলবেন? তামিম নিজে মুখ ফুটে এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। এ বিষয়ে পাপনের ভাষ্য ছিল, ‘তামিমের সঙ্গে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল, ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় থাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’
এছাড়া বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন সেটাই কি শেষ কথা তামিমের? নাকি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আরও কোন কথা আছে ভেতরে? যদি থাকে সেটা কী? টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও তামিমের সঙ্গে সামনাসামনি কথা বলতে চেয়েছেন। সেটাকেই বা তামিম কীভাবে চোখে দেখছেন? আর এসব জানতেই মুখিয়ে আছে বাংলার ক্রিকেট প্রেমীরা আর তামিম ভক্তরা।
তবে তামিমের খুব কাছের সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে খেলা না খেলা নিয়ে এখন কোনো কথা বলবেন না তামিম। এ ব্যাপারে তার প্রতিক্রিয়া, বক্তব্য যাই বলা হোক না কেন- এখন কোন কিছুই দিতে নারাজ দেশের অন্যতম সেরা ব্যাটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE