ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
পরপর দুই ম্যাচ হার, অভিঙ্গ ক্রিকেটারে ভরা ঢাকার ভুল ধরিয়ে দিলো মাহমুদুল্লাহ
টুর্নামেন্টের শুরুটা এখনো ভালো করতে না পারায় চিন্তিত ঢাকার অধিনায়ক রিয়াদ। তিনি বলেন, “এই ধরনের টুর্নামেন্টে সূচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো সেই সূচনাটা পাইনি। ইতোমধ্যে দুইটা ম্যাচ গেছি। এখন থেকে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ছন্দ খুঁজে পেতে আমাদের অবশ্যই জিততে হবে।”
“আজকের (গতকাল) ম্যাচে বোলাররা মোটামুটি ভালোই বোলিং করেছে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের একটা ভালো জুটি দরকার ছিল। উদ্বোধনে তামিম খুব ভালো ব্যাটিং করেছে। শুরুটাও ভালো ছিল। কিন্তু মাঝে আরও ভালো করতে হবে। আমারও দায়িত্ব আছে, আমিও সহজে আউট হয়ে গেছি। সবমিলিয়ে মিডল অর্ডারে আমাদের আরও চিন্তা করতে হবে কীভাবে আরও ভালোভাবে জুটি গড়তে পারি। কারণ সত্যি বলতে ব্যাটিংয়ের জন্য উইকেট দারুণ ছিল। এই উইকেটে ১৬০ রান তাড়া করা উচিত।”
তিনি আরও বলেন, “টি-টোয়েন্টি খেলাটা এমনই, একদিন বোলিং বিভাগ খারাপ করবে আবার একদিন খুব ভালো করবে। তাই কোনো না কোনো বিভাগকে অসাধারণ পারফর্ম করে সেটা কাভার করতে হবে। দুই ম্যাচেই আমরা আমাদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারিনি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE