ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

w,w,4,w,2,w,1 ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাত্তাই পেল না ইংল্যান্ড

২০২২ জানুয়ারি ২৩ ১০:৫১:১৩

w,w,4,w,2,w,1 ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাত্তাই পেল না ইংল্যান্ড

প্রথম ওভারেই দলকে উইকেটের দেখা পাইয়ে দেন শেলডন কটরেল। তবে ইংলিশ শিবিরে মারণ কামড় বসিয়েছেন মূলত হোল্ডার। ৩.৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচায় হোল্ডার শিকার করেন ৪ উইকেট। ইনিংসের ২ বল বাকি থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ক্রিস জর্ডান, ২৩ বলের মোকাবেলায়।

এছাড়া আদিল রশিদ ১৮ বলে ২২ রান করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দলকে ৫২ রান এনে দেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপ। ২৫ বলে ২০ রান করে হোপ বিদায় নিলেও কিং তুলে নেন অর্ধশতক। চারটি চার ও একটি ছক্কায় ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।

২৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ক্যারিবীয়রা জয়ের বন্দরে পৌঁছে যায় ১৭ বল ও ৯ উইকেট হাতে রেখে। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জেসন হোল্ডার। একই ভেন্যুতে এক দিন পর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত