ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টি-20 দলে ফিরতে চান না তামিম, যা বললেন পাপন
চোটকে কারণ হিসেবে দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে তামিম জানিয়ে দেন, তরুণদের প্রতি তার আস্থা আছে এবং বিশ্বকাপে খেলবেন না। এরপর তামিমকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়ে অনেক কথা হয়েছে। একাংশের দাবি ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে চান না তামিম।
এবার একই দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের দাবি, তামিম টি-টোয়েন্টি দলে আর ফিরতে চান না। পাপন বলেন, ‘ওর সাথে আমি কথা বলেছি। বলতে গেলে… ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল।
ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’ বোর্ড সভাপতিও তাই তামিমকে আর জোর করতে চান না টি-টোয়েন্টি দলে ফেরার জন্য। তার ভাষায়, ‘এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’
বিপিএলে তামিমের ব্যাটিং অন্য সবার মত হাসি ফুটিয়েছে নাজমুল হাসান পাপনের মুখেও। তবে অর্ধশতকের পর ইনিংসগুলো আরও বড় হচ্ছে না বলে রয়েছে কিছু আক্ষেপ। বিসিবি সভাপতি বলেন, ‘তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE