ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নির্ধারিত সময়ের আগে শুরু হচ্ছে আইপিএল,দেখেনিন নতুন সময়
এরপরই নাকি এ সিদ্ধান্তের পথে হাঁটার চিন্তা-ভাবনা করেছে বোর্ড। বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে, এবারের আসর অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে। আর প্রথম ম্যাচটি মাঠে গড়াবে মুম্বাইয়ে। এ মিটিংয়ে উপস্থিত ছিলেন দলগুলোর মালিকেরা।এ বছরের ২ এপ্রিল বসার কথা ছিল এবারের আসর। ২০২০ সালে করোনার কারণে দুবাইয়ে হয়েছিল আইপিএল।
গেল বছর শুরুটা ভারতে হলেও মাঝপথে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে ফের শুরু করতে হয় দুবাইয়ে। এবার করোনার দাপট কম ছিল বলে ভারতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখকে নিলামের জন্য নির্দিষ্ট করা হয়।
এবারের আসরের নিলামে রেকর্ড দাম পেতে পারেন পেসার কিংবা অলরাউন্ডারদের মধ্যে কেউ। কেননা আইপিএলের নিলামে গত দুটি আসরে পেসার এবং অলরাউন্ডাররা দাপট দেখিয়েছেন। ২০১৯ সালের আসরে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তাকে ১৫.৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
সবশেষ আসরে বেশি দামে বিক্রি হয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস, ১৬.২৫ কোটি টাকা। একই আসরে দ্বিতীয় সর্বোচ্চ দাম হয়েছিল নিউজিল্যান্ডের পেসার কাইলে জেমিসনের। গত দুটি আইপিএলের নিলাম অনুযায়ী বলা যায় এবার সবচেয়ে বেশি দাম পেলে পেতেও পারেন হার্শাল প্যাটেল। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছিলেন এই পেসার।
নিলামের আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তিন জন করে দেশি খেলোয়াড় ধরে রাখার সুযোগ দিলেও বেঙ্গালুরু তাকে ছেড়ে দিয়েছে। ফলে অন্য কোনো দল তাকে পেতে আগ্রহী হতেও পারে। দুই বা ততোধিক দল আগ্রহ দেখালে নিলামে ক্রমশ দাম বাড়তেই পারে তার।
আইপিএলের গত আসরে দুর্দান্ত বোলিং করেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার আভেস খানও। তিনি শিকার করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট। বোলিংয়ে লাইন লেন্থে দারুণ সামঞ্জস্য তার। ফলে তার প্রতি কোনো দল আলাদা নজর রাখলে রাখতেও পারে, যেহেতু তাকে এবার দিল্লি ধরে রাখেনি। দলটির ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় আছেন রিশাভ পন্ত, পৃথ্বি শ, অক্ষর প্যাটেল ও এনরিচ নর্কিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE