ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শেষ হলো টস : বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্ট যাত্রা করেছিল দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে। তবে আসরের প্রথম ম্যাচেই সমর্থকদের হতাশ করেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে রাকিবুল হাসানের নেতৃত্বধীন খুদে টাইগাররা। অথচ অধিনায়কসহ দলে বেশকিছু ক্রিকেটার আছেন যারা গত আসরে দক্ষিণ আফ্রিকা দুর্গ জয় করে চ্যাম্পিয়ন হয়েছিল।
দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বেশ দাপটের সঙ্গেই কানাডাকে হারায় রাকিবুলের দল। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শতরান করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই ধারাবাহিকতার এবার আরব আমিরাতকেও হারাতে চাইবে যুবা টাইগাররা।
এ ছাড়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সুযোগ আছে আরব আমিরাতেরও। তাই নিশ্চিতভাবেই বলা যায় ম্যাচটা সহজ হবে না বাংলাদেশের জন্য। বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি আইচ মোল্লা-প্রান্তিক নওরোজরা। আরব আমিরাতকে হারাতে দায়িত্বটা নিতে হবে তাদেরই।
বাংলাদেশ একাদশ: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তি নওরোজ, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: কাই স্মিথ, সোরিয়া সাথিস, ধ্রুব প্যারাশার, আলিশা শারাফু, পুনিয়া মেহরা, নিলান্স কেসওয়ানি, আলি নাসের, রোনাক পানোলি, আয়ান আফজাল, আদিত্য শেটি ও জাশ গিয়ানি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE