ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ও সিলেট ম্যাচে ম্যাচসেরা হলেন যে ক্রিকেটার
ব্যাটিং করতে নেমে ১৯ ওভার ১ বলে ৯৬ রানে অলআউট হয় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কমিল্লা। ৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে কষ্টের জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুরুতে ফাফ ডু প্লেসিস এবং ক্যামেরন ডেলপোর্টকে হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা কিন্তু টার্গেট ছোট হওয়ার কারণেই জয়লাভ করে তারা। মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ফাফ ডু প্লেসিস এবং ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ক্যামেরন ডেলপোর্ট।
কুমিল্লার এই দুই বিদেশি ক্রিকেটারের উইকেট তুলে নেন সোহাগ গাজী। তবে এরপর জোড়া উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন। ১৫ রান করা মমিনুল হক এবং ১০ রান করা অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট তুলে নেন মোসাদ্দেক।
৪৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়া কুমিল্লা দলীয় ৫৫ রানের মাথায় আবারো উইকেট হারায়। ৪ রান করা অলরাউন্ডার আরিফুল হকের উইকেট তুলে নেন নাজমুল ইসলাম অপু। এরপর দলীয় ৮২ রানের মাথায় করিম জান্নাতের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
২ রান পরেই ১৬ রান করা নাহিদুল ইসলামের উইকেট তুলে নেন নাজমুল ইসলাম অপু। তবে টার্গেট ছোট হওয়ার কারণেই বেঁচে গেছে কুমিল্লা। তবে দলীয় ৮৮ রানের মাথায় শহিদুল ইসলামের উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দেন নাজমুল ইসলাম অপু। শেষ তিন ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল মাত্র ৮ রানের।
তবে শেষের দিকে বুদ্ধিমত্তার পরিচয় দেন কুমিল্লার দুই ব্যাটসম্যান তানভির ইসলাম এবং মাহমুদুল ইসলাম অঙ্কন। ৯ রান করে অপরাজিত থাকেন অঙ্কন এবং ৩ রান করে অপরাজিত থাকেন তানভির ইসলাম। সিলেটের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম অপু। এছাড়া মোসাদ্দেক হোসেন ১০ রানের বিনিময়ে নিয়েছেন দুই উইকেট। তাছাড়াও সোহাগ গাজী দুইটি এবং তাসকিন নিয়েছেন একটি উইকেট। ৪ ওভারে ২ উইকেট আর ব্যাট হাতে ১৬ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন নাহিদুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE