ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আইপিএল নিলামের আগেই রেকর্ড গড়লেন রাহুল
তবে আইপিএল নিলামের আগেই ৩৩জন খেলোয়াড়কে ধরে রাখতে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো এরই মধ্যে ব্যায় করেছে ৩৩৮ কোটি রুপি। এর মধ্যেই রীতিমত রেকর্ড গড়ে বসে আছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
গত আসরে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। কিন্তু এবার তাকে রাখেনি প্রীতি জিনতার দল। ফ্রি-থাকার কারণে নিলামের আগেই নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ দলে নিয়েছে লোকেশ রাহুলকে। শুধু দলে নেয়াই নয়, রীতিমত রেকর্ড গড়েই দলে নেয়া হয়েছে তাকে।
লোকেশ রাহুলকে ১৭ কোটি রুপিতে দলভূক্ত করেছে লখনৌ ফ্রাঞ্চাইজি। যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড। এর আগে ২০১৮ সালের নিলামের আগে বিরাট কোহলিকে ১৭ কোটি রুপিতে দলে রেখে দিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যা ছিল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এবার বিরাট কোহলির সমান হলেন রাহুল।
লোকেশ রাহুলকে দলে নেই নয়, তাকে নেতৃত্বের ভারও অর্পন করা হয়েছে ইতিমধ্যে। রাহুল ছাড়াও এরই মধ্যে লখনৌ ফ্রাঞ্চাইজি দলে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিজ এবং ভারতের তরুণ আনক্যাপড স্পিনার রবি বিষ্ণোইকে। স্টোইনিজকে তারা দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি এবং রবি বিষ্ণোইকে নিয়েছে ৪ কোটি রুপিতে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামে লখনৌ অংশ নেবে আরও ৫৯.৮৯ কোটি রুপি নিয়ে।
শুক্রবার রাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ শেষ হওয়ার পরই আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ এবং আহমেদাবাদ তাদের খেলোয়াড়দের নাম এবং অধিনায়কের নাম ঘোষণা করে।
যদিও টিম ইন্ডিয়ার জার্সিতে নেতা হিসাবে এখনও জয় পাননি লোকেশ রাহুল, তবু আইপিএলে তার ওপরই ভরসা রাখলেন লখনৌ ফ্রাঞ্চাইজি মালিক সঞ্জিব গোয়েঙ্কা। অধিনায়কের নাম ঘোষণার আগেই প্রধান কোচ এবং মেন্টরের নাম ঘোষণা করেছে লখনৌ।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এবং ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। সে সঙ্গে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় দলের সাবেক ওপেনার এবং কেকেআরের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE