ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বন্ধ হতে বসেছে বিপিএল
উদ্বোধনের দিনই বিপিএল বাতিলের ভয় তীব্র হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ফরচুন বরিশাল দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের করোনা পজিটিভ বলে জানা গেছে। ম্যাচের আগে তার করোনা টেস্ট পজিটিভ আসে।
জানা গেছে, আজ (২২ জানুয়ারি) আবারও তার করোনা টেস্ট করা হবে। বরিশালের আরেক খেলোয়াড় মুমিন শাহরিয়ারও করোনা পজিটিভ।
এদিকে সাকিবের বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদীন ফাহিমও করোনা পজিটিভ হয়েছেন। আসর শুরুর আগে বরিশাল দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন করোনা সঙ্গে নিয়েই চলার কথা। কিন্তু অবস্থাদৃষ্টে যা দেখা যাচ্ছে, প্রতিদিনই যদি ক্রিকেটাররা এভাবে কোভিড পজিটিভ হন, তাহলে বিপিএলের অষ্টম আসর যে আইপিএলের মতোই মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে!
কোভিডের জন্য ক্রিকেটারদের অলিম্পিক প্রটোকলের মধ্যে রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সল। অবশ্য তাতেও আটকানো যায়নি সংক্রমণ থেকে। এর মধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজির অন্তত দশজন খেলোয়াড় ও স্টাফের সংক্রমণের খবর পাওয়া গেছে। বিপিএল শুরুর আগেই করোনার ধাক্কা এসেছিল। প্রথম দফায় সৌম্য সরকারসহ খুলনার বেশ কয়েকজন খেলোয়াড় করোনা পজিটিভ হন। এরপর বিপিএল শুরুর আগে সংখ্যাটা আরও বাড়তে থাকে। কিন্তু এরপরও বারবার আসরটি চালিয়ে নেওয়ার কথা বলেন আয়োজকরা। তবে সামনের দিনে তা ভয়াবহ রূপ ধারণ করলে আসতে পারে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত।
তবে স্থিতিশীল পরিস্থিতে বিপিএল চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হায়দার মল্লিক। এর আগে করোনার সংক্রম হঠাৎই বেড়ে যাওয়ায় স্কুল কলেজ বন্ধসহ বিধিনিষেধ আরোপ করে সরকারের। পরিস্থিতির অবনতি হলে বিপিএলেও যে তার নেবিাচক প্রভাব পড়বে তা অনুমান করা যায় সহজেই।
এদিকে টুর্নামেন্টে বৈচিত্র্য আনতে এবং উইকেটের ভিন্নতা বিবেচনায় ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটে বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির। গুঞ্জন আছেন ওমিক্রনের প্রভাবে ভেন্যুর সংখ্যা কমে যাওয়ার। তবে আপাতত সেই শঙ্কা নেই বলে জানিয়েছেন সদস্য সচিব। ২৫ জানুয়ারি ঢাকা পর্ব শেষ করে বিপিএল যাবে চট্টগ্রামে। সবকিছু ঠিক থাকলে ফ্র্যাঞ্চাইজি লিগটির ঢাকা ঘুরে পরবর্তী গন্তব্য হবে সিলেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE