ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লম্বা বিরতির পর মাঠে ফিরেই তামিমের হাফসেঞ্চুরী ও ম্যাচ হার, অবিশ্বাস্যভাবে যা বললেন ; মাহমুদউল্লাহ
ঢাকার ব্যাটসম্যানরা শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ শেহজাদ ও তামিম ইকবালের ব্যাটে বড় স্কোর গড়ে ঢাকা। শাহজাদ ৪২ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেও তামিম ইকবাল ব্যাট হাতে বিপিএলে তার প্রথম হাফ সেঞ্চুরি করেন।
শেষের দিকে ব্যাট হাতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং ঝড় দেখে মিরপুরের বাইশ গজ। তার ২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রানের পুঁজি পেয়েছিল ঢাকা।
বড় স্কোর নিয়েও খুলনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ঢাকা। খুলনার কাছে ম্যাচ হেরেছে ঢাকার ব্যাটসম্যানরা। খুলনার হয়ে থিসারা পেরেরা ১৬ বলে ৩৬ রান করেন।
এদিকে শেষ মুহূর্তে খুলনার কাছে ৫ উইকেটের ব্যবধানে হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে ব্যাট হাতে দল ভালো করলেও বল হাতে খুব বেশি সুবিধা করতে পারেনি। তাই দলকে হারের মুখ দেখতে হয়েছে।
ম্যাচ শেষে রিয়াদ বলেন, ‘’ব্যাটিং অনুযায়ী আমরা খুবই ভালো করেছিলাম আজকে। উইকেট ভালো ছিল তা বলতেই হবে। প্রথম কয়েক ওভারে আমরা বেশ কিছু রান দিয়েছিলাম।‘’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারলেও বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন রিয়াদ। সেই সাথে জানালেন দলের দুর্বল দিকগুলো নিয়ে এখনও কাজ করতে হবে অনেকটা।
তিনি যোগ করেন, ‘’টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে। আমাদের বেশ কিছু জায়গায় ঘাটতি রয়েছে। এগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। রাতে বল ভালো ব্যাটে আসছিল। আমি যেটা বলেছি যে, আমরা শুরুতেই কয়েক ওভারে অনেক রান দিয়ে ফেলেছিলাম।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল