ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অবহেলার জবাব দিয়ে জিতলেন বিপিএলে ম্যাচ সেরার পুরস্কার
বড় লক্ষ্যে তাড়া করতে নেমে খুলনার ওপেনার তানজিদ হাসান দ্বিতীয় ওভারেই ফেরেন শুভাগত হোমের বলে বোল্ড হয়ে মাত্র ২ রান করে। এরপর আন্দ্রে ফ্লেচার-রনি তালুকদারের ধুন্ধুমার ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ঢাকার অভিজ্ঞ বোলিং লাইন-আপ।
আন্দ্রে ফ্লেচার মাত্র ২৩ বলে খেলেন ৭ চার ও ১ ছয়ে ৪৫ রানের ইনিংস। রনি-ফ্লেচারের জুটি ভাঙ্গে ৮ ওভারে ৭৯ রান তুলে। ফ্লেচার বিদায় নিলেও রনির ব্যাট জ্বলে উঠেছে ঢাকাই বোলারদের সামনে।
৪২ বলে ৭ চার ও ১ ছয়ে ৬১ রানের দারুণ একটা ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের অনেক কাছে। রনির বিদায়ের আগে অবশ্য মুশফিকুর রহিমকে ৬ রানে ফেরান এবাদত হোসেন।
ইয়াসির আলী রাব্বিও হতাশ করেন, ১৫ বলে ১৩ রান করে ফেরেন আন্দ্রে রাসেলের বলে ক্যাচ দিয়ে। শেষে থিসারা পেরেরার অপরাজিত ৩৬ রানের ইনিংসের সঙ্গে শেখ মেহেদীর ১২ রানে ভর করে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে খুলনার বাঘেরা।
ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও এবাদত হোসেন। ১ উইকেট নেন শুভাগত হোম।
সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন ঢাকার দুই ওপেনার মোহাম্মদ শাহাজাদ ও তামিম ইকবাল। শাহাজাদ দ্রুত রান তুললেও তামিম ছিলেন ধীর। দুজনে জুটি বাঁধেন ৬৯ রানের।
শাহাজাদ ৪২ রান করে ফেরার পর মাহমুদউল্লাহ খেলেন ২০ বলে ৩৯ রানের ইনিংস। তামিম করেন ৪২ বলে ৫০। সবমিলে ৬ উইকেটে ১৮৩ রান তুলে ঢাকা।
খুলনার পক্ষে ৩ উইকেট নেন কামরুল ইসলাম, থিসারা পেরেরা নেন ১ উইকেট।
শেষ দুই ওভারে জয়ের জন্য খুলনার বাকি থাকে মাত্র ১২ রান। রাসেলের করা সেই ওভারের তৃতীয় বলে চার ও শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তিনি অপরাজিত থাকেন ৫ বলে ১২ রান করে। থিসারার ব্যাট থেকে আসে ১৮ বলে ৬ চারের মারে ৩৬ রান। দুর্দান্ত জয়ের ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রনি তালুকদার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE