ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়ের জন্য শেষ ১৮ বল থেকে খুলনার প্রয়োজন আর মাত্র

২০২২ জানুয়ারি ২১ ২২:০৪:২৩

জয়ের জন্য শেষ ১৮ বল থেকে খুলনার প্রয়োজন আর মাত্র

ব্যাট করতে নেমেই ঢাকার ওপেনার মোহাম্মদ শাহাজাদ ইনিংস শুরু করেন চার দিয়ে। আরেক ওপেনার তামিম ইকবাল কিছুটা ধীর গতিতে ব্যাট চালান। অন্য প্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকান শাহাজাদ।

নবম ওভারের প্রথম বলে রান আউট হবার আগে শাহাজাদ খেলেন ৮ চারে ২৭ বলে ৪২ রানের ইনিংস। তিন নম্বর ব্যাটার নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে চলতি বিপিএলের প্রথম ফিফটি তুলে নেন তামিম ইকবাল।

সাত চারে ৪১ বলে ৫০ পূর্ণ করে কামরুল ইসলামের বলে ক্যাচ দেন নাভিন উল হকের হাতে। এরপর রানের চাকা ধীর করে দেন নাঈম ও মাহমুদউল্লাহ।

নাঈম ১১ বলে ৯ রান করে ফেরেন থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে। আন্দ্রে রাসেল (৭) ব্যাট করতে নেমে প্রথম বলে ছয় হাঁকালেও এক বল পরেই আচমকা এক রান আউটে ফেরেন সাজঘরে।

শেষ দিকে মাহমুদউল্লাহ ও শুভাগত হোমের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় মিনিস্টার ঢাকা। মাহমুদউল্লাহ ৩৯ (২০) ও শুভাগত ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। খুলনার পক্ষে ৩ উইকেট নেন কামরুল ইসলাম। ১ উইকেট নেন থিসারা পেরেরা। ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে খুলনা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত