ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের প্রথম ম্যাচ শেষে ২ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যবাণী করলেন : মিরাজ
বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ১২৫ রান করে। চট্টগ্রামের স্পিনাররা শুরুটা ভালো করলেও নিজেদের ধরে রাখতে পারেননি পেসাররা। ৬ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে চট্টগ্রাম। টি-টোয়েন্টি ম্যাচের কঠিন বাস্তবতা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে এক বা দুই ওভারই যথেষ্ট। আমাদের বোলাররা এখনো অনেক চেষ্টা করেছে।
কিন্তু দিনশেষে হয়নি। ওরাও ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে, জিয়া ভাই খুব ভালো ব্যাটিং করেছেন।” পেসার শরিফুল ইসলাম ৯.৬৬ ইকোনমিক রেটে ৩ ওভারে খরচ করেন ২৯ রান, পাননি কোনো উইকেট। আরেক পেসার মুগ্ধ ৩ ওভারে খরচ করেন ২৫ রান। মুগ্ধ একটি উইকেট পান। তারা বেশ খরুচে হলেও হতাশার কিছু দেখছেন না মিরাজ। বোলারদের সমর্থন দিয়ে মিরাজ বলেন,
“কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। ওরা যে অনেক খারাপ বোলার তা কিন্তু না। ওরা অবশ্যই ভালো বোলার। শরিফুল বাংলাদেশের পক্ষেও অনেক ভালো খেলেছে ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টিতে। সব জায়গায় ভালো করেছে। একটা ম্যাচ এরকম হতেই পারে। মুগ্ধও অনেক ভালো বোলার। ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো খেলেছে। ক্রিকেট খেলায় একটা-দুইটা ম্যাচ এমন হতেই পারে। দিনশেষে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে।”
বোলারদের প্রতি নিজের আত্মবিশ্বাসও প্রকাশ করেন মিরাজ, “শরিফুল এবং মুগ্ধই কিন্তু আমাদের মূল বোলার। আমি বা নাসুম ভাই ছাড়া ওদের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওরা খুব কঠিন সময়ে বোলিং করে। আজ হয়নি কিন্তু আমি মনে ওরাই আমার মূল বোলার এবং ওরাই ভবিষ্যতের ম্যাচগুলো জেতাবে।”
নিজেদের দল নিয়ে চট্টগ্রামের অধিনায়ক বলেন, “দেখুন, আমাদের দল কিন্তু ভালো একটা দল। এই খেলোয়াড়গুলো সম্প্রতি (জাতীয় দলে) টি-টোয়েন্টি খেলছে। বিদেশি ক্রিকেটাররাও ভালো খেলে। মানিয়ে নিতে নিতেই দুই-একটা ম্যাচ চলে যাবে। আমি বিশ্বাস করি, ওরা ভালো ক্রিকেট খেলবে। ব্যাটাররা যদি ভালো ক্রিকেট খেলে তাহলে আমরা বোলাররাও সাপোর্ট দিতে পারব। দুইটা মিলেই কিন্তু দল ফলাফল পায়। একটা ম্যাচ দেখেই বিবেচনা করা উচিত না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE