ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২১ এর মতো এবারও একই কাজ করতে যাচ্ছে ভারত ও পাকিস্তান
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শুরুতে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।
অন্য গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া অফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল।
ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে ২৩ অক্টোবর। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ২৭ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা গ্রুপ এ’র দুই নম্বর দল। ৩০ অক্টোবর পার্থে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ২ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হবে অ্যাডিলেড ওভালে। আর ৬ নভেম্বর গ্রুপ-বি’র যোগ্যতা অর্জনকারী শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ওই দিনই পার্থে রয়েছে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও। সেমিফাইনাল দু’টি হবে ৯ এবং ১০ নভেম্বর। যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ১৩ নভেম্বর।
প্রথম রাউন্ড-: গ্রুপ এ: শ্রীলঙ্কা, নামিবিয়া, দু’টি কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দল, গ্রুপ বি: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, দু’টি কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দল
সুপার টুয়েলভ স্টেজ-: গ্রুপ ১: অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এ-১, বি-২, গ্রুপ ২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বি-১, এ-২.
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল