ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
একাই ৪ উইকেট নিয়েও ম্যাচ হারের যে কারন দেখালেন মিরাজ
করোনাভাইরাসের কারণে গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হয়নি। করোনার নতুন সংক্রমন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লে প্রশ্ন জাগছিল, ‘এবার হবে তো?’ সেই শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়াল বিপিএলের অষ্টম আসর।
ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান। জয়ের জন্য ফরচুন বরিশালের প্র্রয়োজন ১২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে বরিশালের সংগ্রহ ১৮.৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে১২৬ রান। ফলাফল : ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: কেনার লুইস, শামিম হোসেন পাটওয়ারি, সাব্বি রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাইম ইসলাম, জ্যাক উইলস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং নাসুম আহমেদ।
ফরচুন বরিশালের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডুইয়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেপ, জেক লিন্টট, নাইম হাসান এবং সালমান হোসেন।
এদিকে বরিশালের কাছে শেষ মুহূর্তে ম্যাচ হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে শুরুতেই টানা উইকেট হারানো দলের জন্য কঠিন মুহূর্ত থাকলেও পরবর্তিতে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল দল। আরও অন্তত ২০-২৫ রান বেশি করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত বলেও জানান তিনি।
ম্যাচ শেষ মিরাজ বলেন, ‘’পাওয়ার প্লেতে তিন উইকেট হারানো আমাদের জন্য খুবই কঠিন পরিস্থিত ছিল। আমাদের অন্তত ২৫ রান কম হয়েছে এই ম্যাচে।‘’
চট্টগ্রামের ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেছেন বেনি হাওয়েল। ২০ বল মোকাবেলায় ৪১ রানের ঝড়ো ইনিংসের প্রশংসা করে মিরাজ আরও বলেন, ‘’আমাদের জন্য হাওয়েল খুবই কার্যকর ছিল। ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেছে সে। দুর্ভাগ্যবশত আমরা মাঝখানের ওভারগুলোতে উইকেট পাইনি। আজকের উইকেটে স্পিন ভালো ধরেছিল। তবে আমাদের বোলাররা শেষটা ভালো করতে পারেনি।‘’
চট্টগ্রামের হয়ে একাই চার উইকেট নিয়েছেন মিরাজ। তবে দল জিততে পারলে আরও খুশি হতে জানিয়ে মিরাজ আরও বলেন, ‘’আমি চার উইকেট পেয়েছি। তবে ম্যাচ জিততে পারলে আরও খুশি হতাম।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE