ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

শেষ মুহূর্তের ব্যাটিং ঝড়ে বরিশালকে মাঝারী রানের টার্গেট দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

২০২২ জানুয়ারি ২১ ১৫:০৮:০৩

শেষ মুহূর্তের ব্যাটিং ঝড়ে বরিশালকে মাঝারী রানের টার্গেট দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

করোনাভাইরাসের কারণে গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হয়নি। করোনার নতুন সংক্রমন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লে প্রশ্ন জাগছিল, ‘এবার হবে তো?’ সেই শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়াল বিপিএলের অষ্টম আসর।

ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখার সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান। জয়ের জন্য ফরচুন বরিশালের প্র্রয়োজন ১২৬ রান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: কেনার লুইস, শামিম হোসেন পাটওয়ারি, সাব্বি রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাইম ইসলাম, জ্যাক উইলস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং নাসুম আহমেদ।

ফরচুন বরিশালের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডুইয়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেপ, জেক লিন্টট, নাইম হাসান এবং সালমান হোসেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত